সিঙ্গাপুরে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ (এনআইসিডি) এর স্বাস্থ্যকর্মীদের প্রথম ব্যাচকে দেওয়ার মাধ্যমে বুধবার টিকা কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে, এনআইসিডি’র স্বাস্থ্যকর্মী ছাড়াও এই দিন প্রশাসনিক স্টাফসহ ৩০ জনেরও বেশি লোক টিকা পাচ্ছেন।
এনআইসিডি আরও জানায়, ২০২১ সালের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের সকলকে টিকা দেওয়া হবে।
মন্ত্রণালয় রবিবার জানিয়েছিল, ৭০ কিংবা তার চেয়ে বেশি বয়স্কদের ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে।
ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশে করোনার গণটিকাদান শুরু হয়েছে।
তবে করোনার নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়ায় উদ্ভাবিত টিকার কার্যকারিতা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে।
