অবৈধ দখল, উচ্ছেদ নিয়ে কোনোভাবে আপস করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার রাজধানীর বাসাবো এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন শেষে আলোচনায় তাপস বলেন, আমরা দুর্নীতি রোধ করার জন্য কঠোরভাবে কার্যক্রম আরম্ভ করেছি। প্রথম দিন থেকেই এ কাজ জোরাল করেছি। দুনীতিমুক্ত ঢাকা গড়ার লক্ষ্যেই মার্কেট থেকে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। সুশাসিত ঢাকা গড়ার ক্ষেত্রে কোনো আপস নেই। যত বাধা-বিপত্তিই আসুক, আমরা দৃঢ়তার সাথে মোকাবেলা করব।
ফজলে নূর তাপস বলেন, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না। এটা সব অবৈধ দখলদারের বিরুদ্ধে। কোনো ব্যক্তির বিরুদ্ধে না। সুতরাং আমাদের এই কার্যক্রম থাকবে, কোনোভাবেই একে বাধাগ্রস্ত করা যাবে না। কোনোভাবেই আপস করব না।
সুশাসিত ঢাকা তার নির্বাচনী ইশতিহারের মূল বিষয় ছিল জানিয়ে তাপস বলেন, এটা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব না। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয়প্রতিপন্ন হন, লজ্জিত হন সেটা তার বিষয়।
