সিএমপির ১৬ থানায় জিডি ও মামলার তথ্য জানা যাবে এসএমএসে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ পিএম

মুজিববর্ষে জনবান্ধব, আধুনিক এবং স্মার্ট ডিজিটাল পুলিশিং সেবা দেওয়ার লক্ষে¨ সিএমপির নিজস্ব উদ্যোগে চালু করা হয়েছে এসএমএস-ভিত্তিক তথ্যসেবা। এই সেবার মাধ্যমে থানায় মামলা ও জিডি করার পর এসএমএসের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারবে বাদী।

বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি বলেন, ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকে সিএমপির ১৬ থানায় এসএমএস-ভিত্তিক এই সেবা ব্যবস্থা চালু করা হবে। সাধারণত মামলা-জিডি করার পর সে সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে বাদীকে বারবার থানায় যেতে হয়। অনেক সময় মামলা-জিডির তদন্তকারীর নাম এবং যোগাযোগ নম্বর জানতেই বাদীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এসব ভোগািন্ত দূর করতে এবং দ্রুততর সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তত্ত্বাবধান করার জন্য সিএমপির ১৬ থানায় চালু করা হচ্ছে এসএমএস-ভিত্তিক এই তথ্যসেবা ‘বন্ধন’। বাদীকে সম্পূর্ণ বিনামূল্যে এই তথ্যসেবা  দেবে সিএমপি।

সিএমপি কমিশনার আরও বলেন, সেবাপ্রত্যাশীদের অভিযোগের ভিত্তিতে থানায়  মামলা-জিডি রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ‘ঈগচ ইঙঘউঐঙঘ’ আইডি থেকে সংশ্লিষ্ট আইনের ধারাসহ মামলা বা জিডি নম্বর, তদন্ত কর্মকর্তার নাম, যোগাযোগ নম্বর বাদীর মোবাইলে এবং একই সঙ্গে বাদীর নাম ও যোগাযোগ নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি তদন্ত কর্মকর্তার মোবাইলে এসএমএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। কোনো কারণে মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তিত হলে সেটিও বাদীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। মামলার অভিযোগপত্র এবং চ‚ড়ান্ত প্রতিবেদন নম্বর, তারিখও মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এর ফলে বাদী ও তদন্ত কর্মকর্তাদের মধ্যে একটি সম্পর্কের সেতুবন্ধন রচিত হবে যা মামলা তদন্ত কার্যক্রমে গতিশীলতা এবং জবাবদিহি নিশ্চিত করবে। বাদীকে সম্পূর্ণ বিনামূল্যে এই তথ্যসেবা দেওয়া হবে।

কম্পিউটার সার্ভারে নিজস্বভাবে তৈরি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে মোবাইল এসএমএস প্রদান করে এই তথ্যসেবা দেওয়া হবে জানিয়ে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আরও বলেন, সার্ভার সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এতে প্রয়োজনীয় ডাটাগুলো এন্ট্রি করার সঙ্গে সঙ্গে বাদী ও তদন্ত কর্মকর্তার মোবাইলে এবং জোনাল এসি অফিস এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত মনিটরিং সার্ভারে চলে যাবে।

এই তথ্যসেবা সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক এবং জনমুখী পুলিশ ইউনিট হিসেবে চট্টগ্রাম নগরবাসীকে সার্বক্ষণিক পুলিশি সেবা প্রদান করে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত