সম্মেলনের এক বছর পর বাগেরহাট জেলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১২:০৫ পিএম

সম্মেলনের এক বছর পর বাগেরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। বৃহষ্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির মৃত্যু হওয়ায় দলের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুকে সভাপতি এবং অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। ৭৫ সদস্যের এই কমিটিতে ১১ জন সহ সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

২০১৯ সালের ৯ ডিসেম্বর বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন এমপিকে সভাপতি ও শেখ কামরুজ্জামান টুকুকে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নব গঠিত কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে সভাপতির পদটি শূন্য হয়। 

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০১৯ সালের ৯ ডিসেম্বর বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেন এমপিকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের নাম ঘোষণা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নব গঠিত কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে সভাপতির পদটি শূন্য হয়। 

তিনি বলেন, সম্মেলনের কিছুদিন পরে ৭৫ জনের নাম দিয়ে কেন্দ্রে একটি তালিকা পাঠানো হয়। বৃহষ্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাগেরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। তার স্বাক্ষরিত কমিটির চিঠি হাতে পেয়েছি। নতুন ঘোষিত কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত