আশুলিয়ায় একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহটি ময়না তদন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি বাঁশ ঝাড় থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে।
থানা-পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি বাঁশ ঝাড়ের ভেতরে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি থানায় ফোন করে জানায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় নিহতের দুই চোখ খোঁচানো অবস্থায় ছিল এবং গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোন এক সময় অজ্ঞাত ওই যুবককে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের দুই চোখ খোঁচানো অবস্থায় ছিল এবং গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কি কারণেওই যুবককে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
