মহেশপুরে আলমসাধূর চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৭:০৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে আলমসাধূর চাপায় জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধের নিহত হয়েছেন।

বুধবার বিকেলে ওই উপজেলার পুরন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার পুরন্দপুর দত্তর বেড়পাড়ার মৃত হাফেজ আলীর ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জয়নাল আবেদীন পুরন্দপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই উপজেলার ফতেপুর এলাকা থেকে মাছ বোঝায় একটি আলমসাধূ থাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মার যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদ‡ন্তর জন্য ঝিনাইদহের মর্গে পাঠিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত