হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করলেন তুরস্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৬:২৩ পিএম

হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিয়ানত ফাউন্ডেশনের উচ্চতর শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ। 

রবিবার শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের অভ্যর্থনা জানান মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার শাহ আজহারী।

এরপর তারা হেফাজত আমির জুনাইদ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শেখ ওয়াসি কায়া হেফাজত আমিরকে তুরস্কের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে অবিহিত করেন।

পরে তারা মাদ্রাসার দারুল হাদীস মিলনায়তনে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর বুখারীর ক্লাসে বসেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরবর্তীতে তারা মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মজলিসে ইদারীর প্রধান মুফতী আব্দুস সালাম চাটগামী, শেখ আহমদ, মাওলানা শোয়াইব, মুফতি জসীম উদ্দিন, মুফতি কিফায়াতুল্লাহ, মওলানা ওমর কাসেমী, মওলানা ফোরকান আহমদ, মওলানা, মওলানা নূরুল আবছার আযহারী, মওলানা মুহাম্মদ, মওলানা শফিউল আলম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত