‘ও’ লেভেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা: তাদের সম্পর্ক শুরু ‘২ মাস আগে’

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৯:৩২ পিএম

কলাবাগানে বন্ধুর বাসায় বেড়াতে গিয় লাশ হওয়া রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ওই ছাত্রীর সঙ্গে ফারদিন ইফতেখার দিহানের দুই মাস আগে থেকে সম্পর্ক শুরু হয়।

রবিবার তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের মধ্যে দুই মাস আগে থেকে সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনো তদন্ত চলছে। হাসপাতালের দেওয়া বয়সের ওপর ভিত্তি করেই পুলিশ নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে।

এদিকে আনুশকা নিহতের ঘটনায় পরিবারের করা মামলার একমাত্র আসামি দিহানের ডিএনএ পরীক্ষা করা হবে। 
রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান আসামি দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি প্রার্থনা করলে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আবেদনটি মঞ্জুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত