খাগড়াছড়ির দীঘিনালা হতে বাবুছড়াগামী ইটভর্তি ট্রাক্টর চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলিন হেডম্যান কার্বারী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লোকজন চালক মো. হানিফকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, নিহত শিক্ষার্থী সুজন চাকমা (৭) বানছড়া আনন্দময় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় দীঘিনালা সেনা জোন ও দীঘিনালা থানার পক্ষ হতে শিক্ষার্থীর পরিবারকে ১৩ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়।
