সৈয়দপুর পৌরসভা

প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১২:২৪ এএম

দ্বিতীয় ধাপে আগামীকাল শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র পদের নির্বাচন বাতিল ঘোষণাসহ অন্যান্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজের মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার এ নোটিস জারি করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশে দুপুরে মেয়র পদের নির্বাচন বাতিল করে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের নির্বাচনী এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেলগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত