রূপগঞ্জে আওয়ামী লীগের আলোচনাসভা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৭:১৪ পিএম

সংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং আগামী ইউপি নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী ঠিক করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম। 

বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, কার্যকরী সদস্য করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সহসভাপতি হাজী ইয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট যতীন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা জামান মিয়া, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন, সেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, আশফাকুল আলম তুষার, আশরাফুল ইসলাম জেবিন, মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, হাজী মতিন, আব্দুল হাই প্রমূখ।

এ সময় রফিকুল ইসলাম বলেন, তৃণমূল আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে কেন্দ্রীয় আওয়ামী লীগ শক্তিশালী হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। হরতাল-নৈরাজ্য নেই বলে ব্যবসা-বাণিজ্যের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে। আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ করেছে। 

তাই বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সব নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার অনুরোধ জানান রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত