বহুবিবাহ কমাতে তালেবানদের ডিক্রি জারি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০২:৩৪ এএম

পাকিস্তান-আফগানিস্তানসহ বেশ কিছু মুসলিম দেশে বহুবিবাহ এখনো বৈধ। তবে একাধিক বিয়ে করতে গিয়ে তালেবান নেতারা প্রচুর অর্থ নষ্ট করছেন, যার কারণে বিভিন্ন গ্রুপের নেতা ও কমান্ডারদের অপ্রয়োজনীয় বহুবিবাহ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা মোল্লা হাইবাতুল্লাহ। এ বিষয়ে সম্প্রতি একটি ফরমান জারি করেছেন তালেবানপ্রধান। এতে বলা হয়েছে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়েকে পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে না। তবে বিয়ের উৎসবে যে পরিমাণ অর্থ খরচ করা হয়, তাতে তালেবান প্রতিপক্ষদের সমালোচনার সুযোগ করে দেওয়া হচ্ছে।

মোল্লা হাইবাতুল্লাহ বলেন, সব নেতা ও কমান্ডার যদি বহুগামিতা এড়িয়ে চলেন, তাহলে হয়তো তাদের দুর্নীতিতে জড়ানোর দরকার হবে না। অবশ্য কিছু ক্ষেত্রে নেতাকর্মীদের বহুবিবাহে ছাড় দিয়েছে তালেবান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত