চার দফা দাবি

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:০১ এএম

ঝিনাইদহে ক্লাস না করিয়ে পরীক্ষা নেওয়া বাতিল, সেশনজট নিরসন, অনলাইন ক্লাস বাতিল করে নিয়মিত পাঠদানসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কলেজের সামনে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে দুপুর ১২টা পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত