নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:০২ এএম

নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে আনছের শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রেস ব্রিফিং করেন। সেখানে আনছের শেখকে হাজির করা হয়।

পুলিশ সুপার বলেন, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আনছের শেখ জানায়, গত মঙ্গলবার রাত ৩টায় ঝগড়ার একপর্যায়ে স্ত্রী শম্পা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। স্ত্রীর পিছু নিয়ে লালপুর উপজেলার সাদিপুর এলাকায় রেললাইনের পাশে তাকে শ্বাসরোধে হত্যা করে আনছের শেখ।

গত শনিবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকা থেকে আনছের শেখকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত