সাংবাদিক হুমায়ুন কবীর হত্যা: বিস্ফোরক মামলায় ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৩:৩২ পিএম

খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 সোমবার দুপুর সাড়ে ১২টায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীনকে আদালত থেকে কারাগারে নিয়ে যা্ওয়া হয়েছে। অপর আাসমি পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। হত্যাকাণ্ডের পরদিন খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক মারুফ আহমেদে বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুটি মামলা দায়ের করেন। হত্যা মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি সাত আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত