মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর সড়কের সিংগাইরের কিটিংচর এলাকায় বাস ও অটোবাইক সংঘর্ষে শাহ আলম নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম সিংগাইর পৌর এলাকার দলিল উদ্দিনের ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, সকালে ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় ১৫ জন আহত হয়।
আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ৭ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
