চাষিদের সুরক্ষা ও দেশীয় তামাকশিল্প বাঁচানোর দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন রংপুরের ক্ষতিগ্রস্ত চাষিরা। জেলার বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক চাষি এতে অংশগ্রহণ করেন। গত রবিবার এ মানববন্ধন করেন তারা।
সমাবেশে চাষিরা বলেন, দেশীয় তামাকচাষিদের ধ্বংস করে বিদেশি তামাক আমদানিতে কার লাভ হচ্ছে? কিন্তু তামাকচাষিদের দুরবস্থার কথা কেউ শুনছে না। তামাকশিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করে চাষ বৃদ্ধির ব্যবস্থাসহ চাষিদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান তারা।
তামাকশিল্পের সঙ্গে জড়িত চাষিরা জানান, দেশের ২৬টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪টি শতভাগ দেশীয় মালিকানাধীন। আর দুটি বিদেশি মালিকানাধীন। বর্তমানে সিগারেটের দাম ও করহার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিগুলোকে একই কাতারে আনা হয়েছে। বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় কোম্পানিগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে। যার কারণে অধিকাংশ দেশীয় কোম্পানিগুলো তামাকশিল্প থেকে নিরুৎসাহিত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাষিদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে লাখ লাখ শ্রমিক। বিজ্ঞপ্তি
