ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১২:৩৪ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মাসুদ মিয়া (৪১) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল জানান, তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বেপারীপাড়া গ্রামে। বাবার নাম মৃত আতিয়ার রহমান। থাকতেন গাজীপুর সদর উপজেলার পূর্ব বাউপাড়ায়। সেখানকার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি ছিলেন। গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত