নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের সোমা ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন যুগান্তরের কাজী জেবেল।
শুক্রবার রাজধানীর নির্বাচন ভবনে আরএফইডির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি ছাড়া সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ) ও একরামুল হক সায়েম (এটিএন বাংলা) এবং যুগ্ম সম্পাদক মুকিমুল আহসান হিমেল (চ্যানেল টুয়েন্টিফোর) ও সিরাজুজ্জামান (জাগো নিউজ)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. হুমায়ূন কবীর (খোলা কাগজ), অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক সুলতানা জাহান মিতু (দীপ্ত টিভি), গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুর রহমান (আমাদের সময়)।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নিয়াজ মোর্শেদ (মাছরাঙ্গা টিভি), গোলাম সামদানী (সারাবাংলা), আহমেদ ফয়েজ (নিউ এইজ) ও কাউসারা চৌধুরী কুমু (ডিবিসি নিউজ)।
