কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রিফান হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওমরাকান্দা সেতুর নিচ থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন মেঘনা থানা পুলিশ।
খবর পেয়ে পিবিআই এবং সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।
পুলিশ জানায়, উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে রিফান হোসেন গত ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় নিখোঁজ হয়। ওই দিনই শিশুটির মা রজনি বেগম মেঘনা থানায় ডায়েরি করেন।
মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকালে রিফান নামের শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রহস্য জানতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
