নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস।
রবিবার দুপুরের দিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে উপজেলা বণিক সমিতির কার্যালয়ে পৌরসভার সচেতন নাগরিক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
পৌরসভার অবকাঠামো উন্নয়ন, বর্জ্য-ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়ন সহ ৯টি বিষয়ে গুরুত্ব দিয়ে এই ইশতেহার ঘোষণা করেন মেয়র ফেরদৌস।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সৈকত, নৌকা প্রতীকের প্রধান এজেন্ট মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী।
