কুয়াশায় দৌলতদিয়া ঘাটের মাঝপদ্মায় আটকা ৪টি ফেরি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৮:৩৯ এএম

পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রবিবার রাত পৌনে ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি নোঙর করে আছে।

রবিবার রাত পৌনে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকেই অল্প অল্প করে কুয়াশার তীব্রতা বেড়ে যায়, রাত ১০টার দিকে ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অ¯পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

এছাড়া দিকনির্ণয় না করতে পারায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে ৪টি ফেরি। কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত