ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৩:০০ পিএম

অস্ট্রেলিয়ার চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে ফাইজারের করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ নাগাদ টিকা দেওয়ার কাজ শুরু করবে দেশটি। খবর: বাসস।

প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার এক ঘোষণায় এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এটি জরুরি অনুমোদন নয়, বিশ্বের অন্যান্য দেশে যেমনটি দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্থা আনুষ্ঠানিকভাবে টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে টিকা ব্যবহারের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বিশ্বে আমরাই প্রথম।’

দেশটি তার ৫০ লাখ লোকের জন্য ১ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে। প্রথমে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের এ টিকা দেওয়া হবে।

ফেব্রুয়ারির শেষ দিকে টিকা দেওয়ার কাজ শুরু করে তা অক্টোবরে শেষ করা হবে বলে জানিয়েছেন মরিসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত