নারয়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জেমিনকে ‘অগঠনতান্ত্রিকভাবে’ বহিষ্কারের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
গতকাল সোমবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নে গাজী সেতুর পশ্চিমপাড়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসম্পাদক ফাহিম, আশফাকুল ইসলাম তুষার, রাসেল মিয়া, আশরাফুল ইসলাম জেমিন, রুবেল মিয়া, পাভেল রহমান, সায়েম, সাব্বির, সোহেল, রুবেল, মোস্তফা প্রমুখ। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার বলেন, সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করায় ওই দুজনকে বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ীই তাদের বহিষ্কার করা হয়েছে।
