ভ্যাকসিনের জন্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের তালিকা তৈরির নির্দেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:৪৮ এএম

অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনপ্রাপ্তি নিশ্চিতে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশের সব তফসিলভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। করোনাভাইরাস মহামারী মোকাবিলায় শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে ভারত সরকারের দেওয়া উপহারসহ মোট ৭০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারিতে কর্মরতদের মধ্যে এসব টিকা প্রয়োগ করতে চায় সরকার। এ লক্ষ্যে তালিকা তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব তালিকা তৈরির কাজ চলছে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা পেয়ে এ তালিকা তৈরির সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে সরকারের অগ্রাধিকার তালিকায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত