যুক্তরাজ্য ফেরত আরও ৬৮ যাত্রী কোয়ারেন্টাইনে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১০:০৫ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য ফেরত আরও ৬৮ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৮টি ফ্লাইটে করে এই যাত্রীরা ঢাকায় ফিরছিলেন।

এ নিয়ে গত ২৬ দিনে কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্য ফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ৮৪৩ জনে দাঁড়িয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কন্ট্রোল রুম) ডা. আবু সাঈদ জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা সর্বমোট ২২ হাজার ৩১৪ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র যুক্তরাজ্য ফেরত ৬৮ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর নমুনা পরীক্ষা করে দেখা হবে। করোনা নেগেটিভ হলে তিনি বাসায় গিয়ে আরও ৮দিন কোয়ারেন্টাইনে থাকবেন। করোনা পজিটিভ হলে তাকে সরকারি হাসপাতালে নিজ খরচে চিকিৎসা গ্রহণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত