ট্রাম্পের অভিশংসন নিয়ে মুখ খুললেন বাইডেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১২:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রসঙ্গে মুখ খুলেছেন জো বাইডেন। গত সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটা হতেই হবে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সোমবার সিনেটে পাঠানো হয়েছে। সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি। এর জন্য প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি ১৭ জন রিপাবলিকানের ভোটও প্রয়োজন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত