রামগঞ্জে হামলায় আওয়ামী লীগ নেতা আহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৫:২১ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টুর গাড়িতে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। হামলায় সফিক মাহমুদ পিন্টুসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে রামগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন সফিক মাহমুদ পিন্টু।

হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ও ইটপাটকেল ছোড়ে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর প্রচারে অংশগ্রহণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সুমন, সদস্য তছলিম হোসেন, মনির হোসেন মাস্টারসহ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে গাড়িতে করে রামগঞ্জ থেকে ভাটরা ইউনিয়নে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন পিন্টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত