সিলেটে ২৯ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১০:০৩ পিএম

সিলেটে প্রায় ২৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৯ এর একটি দল নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোকসানা আক্তার সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আবদুল হামিদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান ও মো. আব্দুল্লাহর সমন্বয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২৮ হাজার ৮শ টি ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে।

মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত