রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাসানুজ্জামান (৩০), মো. আলমগীর হোসেন (৩২), মো. রুবেল (২৭) ও মিনু আক্তার (২৭)।
উত্তরা জোনাল টিমের উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জানান, বৃহস্পতিবার কলাবাগান থানাধীন কাঁঠালবাগান বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা হয়েছে।
