দুদকের চেয়ারম্যান কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০২:২০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার নিয়োগে বাছাই (সার্চ) কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে চারজনের নাম সুপারিশ করবেন। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন।

দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও দুজন কমিশনারের এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চ মাসে শেষ হচ্ছে। তাদের স্থলে যোগ্য প্রার্থী বাছাই করতে বৃহস্পতিবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত