ঘন কুয়াশার কারণে সোমবার ভোর ছয়টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল।
বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন বলেন, ‘ভোরে কুয়াশা পড়তে থাকলে পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে ভোর ছয়টা থেকে চলাচল বন্ধ রাখা হয়। তাছাড়া ঘাট ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মা নোঙর করে আছে এখন।
