বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরিসহ নৌযান চলাচল শুরু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩ পিএম

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল নয়টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে।

এর আগে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘাট সূত্র জানিয়েছে, ভোরে কুয়াশা পড়তে শুরু করে পদ্মা নদীর অববাহিকায়। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কমে আসলে ফেরিসহ নৌযান চলাচল শুরু করে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ কমে এলে সোমবার সকাল নয়টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত