উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন স্কিটির

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৫ এএম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য  দুই সপ্তাহব্যাপী  ‘নতুন ব্যবসা সৃষ্টিতে উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। প্রশিক্ষণ কোর্সটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে।

দেশের শিক্ষিত তরুণ-তরুণী যারা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। উল্লেখ্য, সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে।

প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য এক হাজার টাকা। আগ্রহী উদ্যোক্তাদের ৭ ফেব্রুয়ারি সকাল ৯.৩০ মিনিটের মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত