ভৈরবে মানববন্ধন

বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন টানার প্রতিবাদ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা গ্রামের বাড়ি-ঘরের ওপর দিয়ে পল্লীবিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন নেওয়ার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে খাসহাওলা-ভৈরব সংযোগ সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা দাবি করেন, কভারবিহীন উচ্চক্ষমতার (৩৩ হাজার ভোল্ট) এই সঞ্চালন লাইন তাদের গ্রামের বাড়ি-ঘরের ওপর দিয়ে যাওয়ায় তারা দুর্ঘটনার আশঙ্কা করছেন। এ ব্যাপারে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ মরজাল জোনাল অফিসের ডিজিএম (কারিগরি) মাসুদুল আলম গতকাল দেশ রূপান্তরকে বলেন, তিনি গ্রামবাসীর আবেদনপত্র পেয়েছেন। গ্রামবাসীর যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রেখেই সঞ্চালন লাইন টানা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত