মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৩

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৬ পিএম

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের পর এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।

সোমবার সকালে এক সামরিক অভ্যুত্থানে দেশটির নির্বাচনে জেতা গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করে সেনাবাহিনী।

ফেসবুকে সেনাশাসকদের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। অনেকে সু চির ছবি পোস্ট করে তার মুক্তির দাবি জানায়। ৫৩ মিলিয়ন জনসংখ্যার মিয়ানমারের অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার ফেসবুক বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার পর তিন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে মিয়ানমার পুলিশ।

ফেসবুক বন্ধের আগে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে রাস্তায় বিক্ষোভে নামে অল্পসংখ্যক মানুষকে।

ফেসবুকে এক ভিডিওতে দেখা যায়, মান্দালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ২০ জনের মতো ব্যক্তি প্রতিবাদে অংশ নেয়। ‘সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ’ লেখা ব্যানার প্রদর্শন করেন তারা।

এদিকে বাসায় অবৈধ ওয়াকিটকি রেডিও পাওয়ার অভিযোগে বুধবার সু চিকে গ্রেপ্তার দেখায় পুলিশ এবং তাকে ১৪ দিনের রিমান্ড দেয় আদালত।

আটক হওয়ার আগে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন সু চি। তবে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত