রাঙ্গামাটিতে গুণিজন সংবর্ধনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০ এএম

প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতা জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাব থেকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় আরও চারজনকে কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধনা প্রদান করা হয়।

গতকাল শুক্রবার বিকেলে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। সংবর্ধিত অতিথিরা হলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান পারিজাত কুসুম চাকমা (মরণোত্তর), খলিলুর রহমান ও ওবায়দুল হক (মরণোত্তর)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত