ফেনীতে ফারুক অ্যান্ড হাই ট্রেডার্স বিশ্বের বিভিন্ন দেশ থেকে উৎকৃষ্ট মানের গো-খাদ্যের উপাদান বিপণন কার্যক্রম শুরু করেছে। ইউরেকা প্রোডাক্ট মার্কেটিং লি. এসব পশুখাদ্য বাজারজাত করছে।
শনিবার বিকেল ৪টায় ফেনীর হোটেল বেষ্ট ইন এর তৃতীয় তলায় জেলার ডেইরি খামারিদের নিয়ে শিশুখাদ্য বিপণন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাইভ স্টক কনসালট্যান্ট ও পরিচালক এগ্রো বিজনেস, এ ডি এস এল ট্রেডিং ইন্টারন্যাশনাল পরিচালক মো. আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরেকা প্রোডাক্ট মার্কেটিং লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, ফেনী জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এছহাক চৌধুরী, এটিআইর পরিচালক জহিরুল কুদ্দুস খান উপস্থিত ছিলেন।
এ সময় আগত খামারিদের মধ্যে গরুর বিভিন্ন অরগানিক খাদ্যের গুণাবলি তুলে ধরা হয়।
