বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নড়াইলের আদালতে কারাদ- ও জরিমানা করায় ফেনী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও পটুয়াখালীর দুমকিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ফেনী : বেলা ১১টার দিকে মিছিল বের করা হয়। মিছিলটি এসএসকে সড়কের ইসলামপুর রোডের মাথায় গিয়ে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দুমকি (পটুয়াখালী) : দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরিফসহ অন্য নেতারা বক্তব্য দেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল মিছিল বের করে। তবে মিছিলটি উপজেলার ভুলতা গোলচত্বর হয়ে বাস স্টেশনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়।
