মসজিদে চুরি করায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০১ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি মসজিদে চুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর শাহী মসজিদে রবিবার ভোরে মসজিদের তালা ভেঙে সরঞ্জামাদি চুরি করার সময় স্থানীয় জনগণের হাতে ধৃত হন রুবেল শেখ। তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ছুতারকান্দি গ্রামের বাসিন্দা। চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ মসজিদের ভেতরে ঢুকে রুবেলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুবেলকে এক মাসের কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির অপরাধে রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত