ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনাগাজী ও ফেনী মডেল থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, নাশকতাসহ ১২ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া ফেনী আদালতে তার বিরুদ্ধে ১৬টি মামলা বিচারাধীন আছে। তিনি আরও জানান, দাউদুল ইসলাম মিনার সোনাগাজী মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ২০১৬ সালে ৪টি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
