সম্প্রতি বাবা হারিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সে উপলব্ধি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে।
রবিবার দিবাগত রাতে ফেইসবুকে তিনি লেখেন, “টলস্টয়ের এক গল্প পড়েছিলাম ‘মানুষ কী নিয়ে বাঁচে’ আজ আব্বাকে মাটি দিতে দিয়ে গিয়ে বারবার মনে হচ্ছিল, তাই সবার সাথে শেয়ার করতে চাই— এত হিংসা, ক্ষমতা, মানুষে মানুষে এত বিভেদ, এত সেলফি, বীভৎস মজা, টিউন করা মদ খেয়ে মরে যাওয়া, সব কিসের জন্য, there must be reason? মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই শুধু থাকুক। সবাই ভালো থাকুন।”
অমিতাভের বাবা হারুন রেজা চৌধুরী শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন দুপুরে তাকে সমাহিত করা হয় বনানী কবরস্থানে।
