রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৬,০৬৯ পিস ইয়াবা, ১৮৭ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা হয়েছে।
