যে পাঁচ পরিস্থিতিতে ব্যায়ামে বিরতি দেবেন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৪ এএম

নিয়মিত ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। এটি সব বয়সের মানুষের জন্যই জরুরি। নিয়মিত ব্যায়াম করলে শরীর চাঙ্গা থাকে। আঘাতের ঝুঁকি কমায়, জটিল রোগপ্রতিরোধ করে এবং মন ভালো থাকে। 

তবে মাঝে মাঝে ব্যায়ামে বিরত দেয়া মন্দ কিছু নয়। কিন্তু কখন আপনি ব্যায়াম করা থেকে বিরতি থাকবেন।

পাঁচ ধরনের পরিস্থিতিতে অবশ্যই ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে-

ঘুম ঘুম ভাব: রাতে দেরি করে ঘুমানোর ফলে সকালে শরীর ক্লান্ত লাগে এবং ঘুম ভাব রয়ে যায়। এ ক্ষেত্রে ব্যায়ামের জন্য নিজেকে চাপ দেয়া ঠিক নয়। এই পরিস্থিতিতে ব্যায়াম করলে আরও বেশি ক্লান্ত অনুভব করবেন।

অসুস্থ হলে: অসুস্থতায় যেকোনো ধরনের শারীরিক কসরত পরিস্থিতি আরও খারাপ করে তোলে। শরীর সুস্থ হতে সময়ের প্রয়োজন। এ ক্ষেত্রে এক বা দুই দিন ব্যায়ামে বিরতি দেয়া ক্ষতির কিছু নেই।

আঘাতপ্রাপ্ত হলে: শরীরে কোনো অংশে আঘাত নিয়ে ব্যায়াম করলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে শারীরিক চাপ নেয়া ঠিক হবে না।

পেশিতে ব্যথা পেলে: যদি কোনো কারণে পেশিতে ব্যথা অনুভব করেন তবে সেদিন জিমে না যাওয়াই উত্তম। শরীরকে বিশ্রামের সময় দিন। এতে পেশি দ্রুত সেরে উঠতে সহায়ক হবে।

ড্রিংকস করা অবস্থায়: অ্যালকোহল পান করে ব্যায়াম করা ঠিক নয়। এতে মনোযোগের ঘাটতি এবং অসচেতনতার অভাবে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত