চিনিকল বন্ধের প্রতিবাদে নাটোরে আখ চাষি ও কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৫ পিএম

নাটোরে চিনিকল বন্ধের প্রতিবাদে আখ চাষী ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন ও বহুমুখীকরণ’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নাটোর সুগার মিলের কর্মচারী ও আখ চাষিরা।

পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। 

উল্লেখ্য, গত রবিবার আখ সংকট দেখিয়ে মিল বন্ধ ঘোষণা করেছে নাটোর চিনিকল কর্তৃপক্ষ। তবে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল এখনো চালু রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত