ব্রাজিলের করোনার নতুন ধরন তিনগুণ সংক্রামক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩ পিএম

ব্রাজিলের আমাজনে করোনাভাইরাসের যে নতুন ধরন পাওয়া গেছে তা তিনগুণ বেশি সংক্রামক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েল্লো। তবে ভ্যাকসিন এই নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করেন তিনি। যদিও দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি বলে জানিয়েছে আলজাজিরা।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আমাজন বন সংলগ্ন শহর মানাউসে করোনার নতুন ধরন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করার চেষ্টা করেন যে, সাম্প্রতিক মাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়া অপ্রত্যাশিত হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, এ বছরের জুনের মধ্যে ব্রাজিলের অর্ধেক জনগণকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হবে এবং বাকিদের দেওয়া শেষ হবে বছরের শেষ নাগাদ।

ব্রাজিল এখনো তাদের জনসংখ্যার অর্ধেকের জন্যও ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করতে পারেনি। তিন সপ্তাহ আগে চীনের সিনোভ্যাক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মাধ্যমে দেশটি ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।

পাজুয়েল্লো বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার খবর পেয়েছি যে নতুন ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কার্যকর। তবে এটি (ধরনটি) আরও সংক্রামক। আমাদের বিশ্লেষণ মতে, এটি তিনগুণ বেশি সংক্রামক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত