জেলা আইনজীবী সমিতি

বরিশালে সাদা প্যানেলের ১১ প্রার্থী জয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩১ এএম

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের (সাদা) প্রার্থী গোলাম মাসউদ বাবলু সভাপতি এবং একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন। সাদা প্যানেল মনোনীত ১১ পদের মধ্যে ১০টি পদে বিজয়ী হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেল থেকে একজন মাত্র সদস্য পদে বিজয়ী হয়েছেন। ভোট প্রদান করেছেন সমিতির ৮৮৬ ভোটারের মধ্যে ৭৪৮ জন। গতকাল শুক্রবার সকালে ভোটের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সাদা প্যানেলের সভাপতি প্রার্থী গোলাম মাসউদ বাবলু পেয়েছেন ৪৭২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ২৬৬ ভোট পেয়েছেন। সম্পাদক পদে ৪৬৮ ভোট পেয়েছেন রফিকুল ইসলাম খোকন। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ২৫৯ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত