ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০ পিএম

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩,৪২৫ পিস ইয়াবা, ১২৫ গ্রাম ৫২১ পুরিয়া হেরোইন, ০১ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, ০৭ বোতল অ্যালকোহল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৬টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত