৪ ঘন্টা পর সিলেটে রেল যোগাযোগ চালু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৩ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা বাজার এলাকায় শনিবার দুপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের পর বিকেল সোয়া ছয়টার দিকে পুনরায় ওই পথে যোগাযোগ শুরু হয়।

এ দিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া এবং সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছিল। রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় দুটি ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। এ ঘটনায় রেলওয়ের ঢাকার প্রধান দপ্তরের বিভাগীয় রেল ব্যবস্থাপক দপ্তরের সহকারী ট্রাফিক কর্মকর্তা আমিনুল ইসলামকে ১ম করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত