ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে ও রীতা ফটোস্ট্যাটের মালিক জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাবার সময় সুগার মিলের সামনে নষ্ট অবস্থায় রাস্তার বাম পাশে দাঁড়ানো অবস্থায় ছিল।

ঘটনার সময় ৫ জন যাত্রীসহ একটি মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো লোরেট ট্রাক্টর গাড়িটির পেছনে ধাক্কা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত